সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: শামা ওবায়েদ

>> শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো শর্ত নেই: শামা ওবায়েদ

>> আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

>> গণমাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

>> বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

>> গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

>> পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

>> ১৯ নভেম্বর রাজপথে সতর্ক থাকার আহ্বান ছাত্র জমিয়তের

>> নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

আপনি পড়ছেন : ময়মনসিংহ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, অভিযুক্তের ভাই গণপিটুনিতে নিহত


Sifat Islam Sohag ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:১৪



ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, অভিযুক্তের ভাই গণপিটুনিতে নিহত


ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনার পর গণপিটুনিতে মেহেদী হাসান (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মেহেদী নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুরুজ জামান হত্যাকাণ্ডে জাহাঙ্গীর জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নগরের মধ্য বাড়েরা এলাকায় ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে হত্যা করা হয়। ঘটনার সময় তাঁর সাত বছর বয়সী মেয়েও সঙ্গে ছিল। মেয়ের সামনেই হত্যাকাণ্ডটি ঘটে।

সুরুজের চাচাতো ভাই সাদেক হোসেনের অভিযোগ, জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ পরিবারের অন্য সদস্যরা মিলে সুরুজকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন তাঁকে আটক করে মারধর করেন। এতে গুরুতর আহত হন মেহেদী।

পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যার পর গণপিটুনিতে আরেকজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম। তিনি বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।