বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ১০ম গ্রেডের বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

আপনি পড়ছেন : রাজনীতি

যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে: সিলেটে বিএনপি নেতা


Rabeya ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৯



যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে: সিলেটে বিএনপি নেতা


সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এনসিপির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যেখানে এনসিপির নেতাকর্মীদের পাওয়া যাবে, সেখানেই তাদের লাঠিপেটা করা হবে।

গতকাল বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে ইমদাদ হোসেন চৌধুরী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি দাবি করেন, আন্দোলন ও ককটেল বিস্ফোরণের বিষয়ে পাটওয়ারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এনসিপির বিরুদ্ধে বিএনপির অবস্থান কঠোর হয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, এনসিপির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা শিষ্টাচারবহির্ভূত। এসব বক্তব্যের পর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তার দায় এনসিপির নেতাদের নিতে হবে বলে সতর্ক করেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে আইনের শাসন, অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা ছিল। একটি মহল দেশের শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে নাসিম হোসেন বলেন, যেকোনো ধরনের চক্রান্ত প্রতিহত করতে তাঁদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তিশৃঙ্খলা ও অগ্রযাত্রা ব্যাহত করার কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব আফছর খানের সঞ্চালনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।