বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ


Rabeya ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:২৫



বিএনপি নেতার গোয়াল থেকে চুরি হওয়া গরু উদ্ধার, শোকজ


লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। মঙ্গলবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে গরুটি উদ্ধার করে পুলিশ।

শোকজ পাওয়া বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতি বেগমের দুটি গরু চুরি হয়। পরদিন তিনি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন। এরপর স্বজন ও স্থানীয়রা গরু দুটির সন্ধানে খোঁজ শুরু করেন।

এরই মধ্যে মঙ্গলবার স্থানীয় কয়েকজন দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি যাওয়া একটি গরু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে তাঁর বাড়ির সামনে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে গরুটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ার হোসেনকে খোঁজা হচ্ছে। তবে ঘটনার সময় তাঁকে এলাকায় পাওয়া যায়নি।

অন্যদিকে দেলোয়ার হোসেন মুঠোফোনে দাবি করেন, গভীর রাতে দুজন ব্যক্তি তাঁর গোয়ালঘরে গরুটি রেখে যান। গরুটি যে চুরি করা ছিল, সে বিষয়ে তিনি জানতেন না বলে দাবি করেন। দলের পক্ষ থেকে শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব দেবেন।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার বলেন, ঘটনাটি দলের জন্য দুঃখজনক। সাংগঠনিক নিয়ম অনুযায়ী দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। জবাব পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, চুরি হওয়া দুটি গরুর একটি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে এবং অন্যটি চাটখিল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। দেলোয়ারকে খুঁজছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।