বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদ্যালয় থেকে শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে মারধর

>> যন্তর মন্তরের পথে রাহুল-প্রিয়াঙ্কা, পুলিশের বাধায় আটক বিরোধী নেতারা

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

আপনি পড়ছেন : রাজনীতি

নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


Rabeya ২৭ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২৭



নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


বাংলাদেশ আওয়ামী যুবলীগের (বর্তমানে নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তাঁর স্ত্রী নাহিদ সুলতানা ও তানজীন ওহাব নামের একজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমান তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ তাঁর নিজের নামে এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বর্তমানে দুদকের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ যাওয়া ঠেকানো প্রয়োজন।

এ আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত শেখ ফজলে শামস পরশ, তাঁর স্ত্রী নাহিদ সুলতানা ও তানজীন ওহাবের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।