বুধবার, অক্টোবর ৭, ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝোলানোর অভিযোগে যুবক আটক

>> মেসির বিদায়ী বক্তব্য: ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে বিষাদময় দিন’

>> বিক্রি করতে না পেরে রাস্তায় শিশুকে ফেলে পালায় অপহরণকারীরা, ১৮ দিন পর উদ্ধার

>> ওসমানী উদ্যানের অবকাঠামো নিয়ে প্রশ্ন, প্রতিমন্ত্রী বললেন—‘পৃথিবীর কোথাও এমন দেখিনি’

>> ছেলের পর বাবাও খুন, আতঙ্কে পরিবার—‘মামলা করব না, পুলিশ যা করার করবে’

>> পটুয়াখালীতে বনের গাছ কেটে জমি দখলের অভিযোগ, বন বিভাগের জিডি

>> ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় মুক্ত

>> ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

>> ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ড, ছেলেকে ক্ষমার আবেদন মায়ের

>> আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়

আপনি পড়ছেন : রাজনীতি

গুলশান থেকে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান


Sheikh Mojahidur Rahman ৬ আগস্ট ২০২৬, সকাল ৮:৪৫
গুলশান থেকে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান

রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান (৭৩)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত প্রায় ১০টার দিকে একটি অভিযানে তাঁকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

তবে তাঁকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আখতারুজ্জামান গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। এর আগে ১৯৯৬ সালে তিনি গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।