সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

>> একাধিক দেশের নেতার সঙ্গে ট্রাম্পের ছবি প্রায় একই রকম কেন?

আপনি পড়ছেন : রাজনীতি

ক্ষমতায় এলে ১১ দলীয় জোট ভারতের আধিপত্য রুখে দেবে: মামুনুল হক


ডেস্ক রিপোর্ট ২৭ জানুয়ারি ২০২৬, রাত ৯:০০
ক্ষমতায় এলে ১১ দলীয় জোট ভারতের আধিপত্য রুখে দেবে: মামুনুল হক
ছবি:সংগৃহীত

ক্ষমতায় এলে ১১ দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

মঙ্গলবার দুপুর ২টায় হবিগঞ্জের নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনি প্রচারণায় জোটের কর্মী-সমর্থকদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন মামুনুল হক। তিনি বলেন, বিশেষ করে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে গেলে বাধাগ্রস্ত হচ্ছেন।

তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। নারী ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। 

সভায় ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন মামুনুল হক।

খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। সভায় শত শত লোকের সমাগম হয়।