সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

>> হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

>> নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’

>> বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

>> নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

>> সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

>> ঢাকা দক্ষিণ সিটির নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

>> গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: গ্রেপ্তার ৩ শিক্ষক

>> বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না চারজনের

আপনি পড়ছেন : রাজনীতি

জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়বো: নাহিদ ইসলাম


Desk Report ১ জুলাই ২০২৫, দুপুর ২:৪৯
জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায় করে ছাড়বো: নাহিদ ইসলাম
ছবি:সংগৃহীত

জুলাই শুধু সরকার পতনের জন্য নয়, এটি ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আন্দোলন—এ কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব।


মঙ্গলবার (১ জুলাই) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই পদযাত্রা’ শুধু কর্মসূচি নয়, এটি দেশ গঠনের জন্য দরকারি উদ্যোগ। তিনি বলেন, আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলব। আমরা তুলে ধরব আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন। তিনি ছিলেন আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা।


শহীদ কবরের সামনে দাঁড়িয়ে তিনি আরও বলেন, বিচার, সংস্কার এবং নতুন সংবিধান—এই তিনটি দাবিতে আমরা আবারও দৃঢ় প্রতিজ্ঞ। নতুন সংবিধানের মাধ্যমেই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ শুধু দাবি নয়, এটি অঙ্গীকার। বাংলার প্রতিটি প্রান্তে আমরা যাব। জনগণকে মাথা তুলে দাঁড়াতে উৎসাহিত করব। এই পথচলা থেমে যাবে না।


একই সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা মৌলিক রাজনৈতিক সংস্কার চাই। সত্যিকারের নতুন বাংলাদেশ গড়তে হলে এই সংস্কার বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। আমাদের দাবি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে।

আখতার বলেন, আমরা শহীদ আবু সাঈদের কবরের মাটি ছুঁয়ে শপথ করছি—নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার নেতৃত্বে এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে।