মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ফরিদপুর পৌরসভার উন্নয়নে মেয়র পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় আয়মান হোসেন অপু

>> ঘুষের বিনিময়ে অবৈধ স্লিপার বাসের নিবন্ধন: বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

>> ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটকে আড়াই কোটি টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতা সম্রাটের বিরুদ্ধে

>> দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন

>> অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল: সঠিক পথে এগোনোর সুযোগ

>> অবশেষে অনুমতি পেলো ২০০৮ মডেলের ১১২ সিএনজি অটোরিকশার প্রতিস্থাপনের জন্য স্ক্রাপকরণ

>> নুসরাতের পরিবারের নিরাপত্তা জোরদার, রায় ঘিরে সতর্ক পুলিশ

>> জঙ্গল থেকে মায়ের লাশ উদ্ধারের পাঁচ দিন পর নদে মিলল শিশুসন্তানের মরদেহ

>> নিষেধাজ্ঞায় কি ইরানকে থামানো যাবে? ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে নতুন বিশ্লেষণ

>> গ্যাস সংকটে টাইলস উৎপাদনে ধস, বাজারে বাড়ছে পণ্যের সংকট

আপনি পড়ছেন : রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের


Desk Report ২৮ জুন ২০২৫, বিকাল ৩:৫৬
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের
ছবি:সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পুরো জুলাই মাস এবং ৮ আগস্ট পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, দোয়া মাহফিল, গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটিরসেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে জামায়াতে ইসলামীর কর্মসূচি শুরু হবে।

ওই দিন গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্বের শিকার হওয়া ব্যক্তিদের জন্য দেশব্যাপী দোয়া অনুষ্ঠান হবে। ২ থেকে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। আর ৮ থেকে ১৫ জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান করবেন জামায়াতের নেতা-কর্মীরা।

আগামী ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে জামায়াতে ইসলামী। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহীদ পরিবারদের আয়োজিত অনুষ্ঠানে দলের আমির অংশ নেবেন। ২০ থেকে ২৪ জুলাই সেমিনার ও সিম্পোজিয়াম, ২৫ থেকে ২৮ জুলাই তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৯ ও ৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা করা হবে।আগামী ১ আগস্ট জাতীয় সেমিনার এবং শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন করা হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, আগামী ১ থেকে ৩ আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ করা হবে।৬ থেকে ৮ আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা করবে জামায়াতে ইসলামী।