সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : রাজনীতি

বিকেলে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি


Desk Report ২২ জুন ২০২৫, সকাল ১১:৪৪
বিকেলে ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি
ছবি:সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে। দলটির পক্ষ থেকে রবিবার বিকেল ৩টায় আবেদনপত্র জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

এই আবেদন এমন সময় করা হচ্ছে, যখন আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আজই ইসির নির্ধারিত সময়সীমার শেষ দিন।

গত ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এনসিপি। তবে দলটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার চার মাস পরও ইসিতে আবেদন করেনি, এমন প্রেক্ষাপটে সরকারের সঙ্গে বিভিন্ন বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে কয়েকটি রাজনৈতিক দল।

এ বিষয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, নিবন্ধনের জন্য কমিশনের যেসব শর্ত রয়েছে, সেগুলো পূরণে কিছুটা সময় দরকার ছিল। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনসহ প্রাসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে এখন আমরা আবেদন করতে যাচ্ছি।

তিনি জানান, এনসিপি ইতোমধ্যেই জেলা-উপজেলায় সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছে, দলীয় অফিস স্থাপন এবং সদস্য ফরম পূরণের মতো শর্তগুলোও পূরণ করা হয়েছে। “আমরা আত্মবিশ্বাসী যে নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছি,”— বলেন তিনি।

নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি জানান, এনসিপি ৫-৬টি প্রতীক বাছাই করেছে। আবেদনপত্র জমা দেওয়ার পর উপযুক্ত সময়ে গণমাধ্যমের মাধ্যমে সেগুলো প্রকাশ করা হবে।