মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
১২ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গাজীপুর বিআরটিএতে দুর্নীতির অভিযোগ, অবসরের আগে এডি নুরুল হোসেনকে ঘিরে বিতর্ক

>> বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা, সব পদ থেকে অব্যাহতি

>> চোরাই সিএনজি বাণিজ্যে বিপুল সম্পদের অভিযোগ, মগবাজারের নান্টুকে ঘিরে নানা প্রশ্ন

>> সরিষাবাড়ীতে গরু চুরিতে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে জখম, আহত আরও একজন

>> আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তেহরানে বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা

>> বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

>> বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে অর্থ লোপাটের অভিযোগ, মোশারফকে ঘিরে প্রশ্ন

>> প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ, হানিট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

>> সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার

>> আসিফ আকবরের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হয়নি হামলাকারী

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত বিমানবন্দর থেকে গুলশান


স্টাফ রিপোর্টার
বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত বিমানবন্দর থেকে গুলশান
ছবি:সংগৃহীত

হাতে ফুল, ব্যানার-প্ল্যাকার্ড, আবার কেউ-বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তারেক রহমান’—এমন নানা স্লোগানে মুখর পুরো বিমানবন্দর সড়ক। নেতা-কর্মীরা উচ্ছ্বসিত।


দীর্ঘ প্রতীক্ষার পর খালেদা জিয়ার এই প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, দলের নেতাকর্মীদের আবেগ-অনুভূতিতেও নতুন মাত্রা যোগ করেছে।

সকাল ১০টা ৪২ মিনিটে কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বেলা ১১টা ২০ মিনিটে তার গাড়িবহর বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত সড়কের দু’পাশে সকাল থেকেই জড়ো হতে থাকেন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী। হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা, কণ্ঠে নানান স্লোগান। দলের নেতারা বলছেন, এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দলের প্রতি নেতা-কর্মীদের অগাধ ভালোবাসা ও আস্থা।

তবে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য আগে থেকেই পরিকল্পনা করেছিল দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেওয়ার নির্দেশনা দেন। পুরো পথজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।


বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

এ সফরে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তাঁর দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

এছাড়া ছিলেন খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেকসহ আরও ১৪ জন।