বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি সর্বোচ্চ, তবে কমেনি বিশ্ববাজারের দাম

>> বাবার অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র, পরে মিলল ব্যাটারিবিহীন রিকশা

>> রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্কের প্রশ্নে আটকে আছে ৭ ইসলামী দলের ঐক্য

>> কোমরে বিশেষ কায়দায় লুকানো ৭ কোটি টাকার স্বর্ণ, যুবক গ্রেপ্তার

>> মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

>> চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, আটক ৫

>> মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা!

>> একের পর এক হামলা-ভাঙচুর ও দখলের ঘটনায় উদ্বিগ্ন সরকার

>> পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত

>> গলাচিপায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

মেঘনার তীরে পাড়ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধু


Rabeya ১০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৩৮



মেঘনার তীরে পাড়ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধু


ভোলায় মেঘনা নদীর তীরে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হঠাৎ নদীর পাড় ধসে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন দুই যুবক। নিখোঁজদের মধ্যে একজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।

বুধবার রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন গরিবের দুবাই বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হলেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার বিজিবি সদস্য আমজাদ হোসেন (২৮) এবং শিবপুর ইউনিয়নের মো. রাকিব (২৬)।

স্থানীয়রা জানান, পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে জিওব্যাগের ওপর বসে গল্প করছিলেন। হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের একটি বড় অংশ ধসে গেলে পাঁচজনই পানিতে পড়ে যান। পরে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হন।

স্বজনেরা জানান, ছুটিতে বাড়িতে এসেছিলেন আমজাদ। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন তিনি।

খবর পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দল রাতে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ দুজনের সন্ধান না পাওয়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। দুপুর পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।