মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

>> গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

>> ‘প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করব’—সীমান্তে বিজিবি সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> দাউদকান্দি সেতুর দুই লেন বন্ধ, বিকল্প পথে স্বাভাবিক যান চলাচল

>> আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়, এরপরই গ্রাম থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি

>> ট্রেন দুর্ঘটনায় স্বামী-সন্তান হারানোর তিন দিন পর মারা গেলেন তানিয়াও

>> ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা চলছে, সীমান্তে পাহারার আহ্বান রাশেদ খাঁনের

আপনি পড়ছেন : ঢাকা

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাময়িক বন্ধ মেট্রোরেল স্টেশন


Sifat Islam Sohag ৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৩



মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাময়িক বন্ধ মেট্রোরেল স্টেশন


রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় স্টেশনটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কন্ট্রোলরুম।

কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মিরপুর-১১ স্টেশনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বর্তমানে এই স্টেশনে কোনো ট্রেন থামছে না। ফলে যাত্রীরা সেখানে ট্রেনে ওঠানামার সুযোগ পাচ্ছেন না।

তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মিরপুর-১১ এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনটির কার্যক্রম আবার চালু করা হবে।