সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

>> হরমুজ নিয়ে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত, কূটনীতিতে নতুন অনিশ্চয়তা

>> নতুন লিফটের ব্যবস্থা করার দাবি ডাকসুর, ডিন বললেন ‘মিথ্যাচার’

>> বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

>> নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি কেন, ব্যাখ্যা দিল বিসিসিআই

>> সড়ক দুর্ঘটনার শিকার পরিবারগুলোর জন্য বিআরটিএর ৯৮ লাখ টাকার সহায়তা

>> চোটে এবার মাঠের বাইরে আলভারেজ

>> ঢাকা দক্ষিণ সিটির নতুন চার ওয়ার্ডে ১৩০ কোটি টাকার প্রকল্প বিবেচনায়

>> গাজীপুরে দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতন, গরম খুন্তির ছ্যাঁকা: গ্রেপ্তার ৩ শিক্ষক

>> বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না চারজনের

আপনি পড়ছেন : অর্থনীতি

দীর্ঘমেয়াদী প্রকল্পে ২৫ লাখ কর্মসংস্থানের সুযোগ

মাতারবাড়ি-মহেশখালী হতে পারে বাংলাদেশের সিঙ্গাপুর


খায়রুন নাহার ৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২২
মাতারবাড়ি-মহেশখালী হতে পারে বাংলাদেশের সিঙ্গাপুর
ছবি:সংগৃহীত

বাংলাদেশের মহেশখালী ও মাতারবাড়িকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুুরি। বুধবার রাজধানীর বেইলী রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ জানান। তিনি বলেন এই কমার্শিয়াল হাবে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

আশিক চৌধুরি বলেন, ৩০ বছর পরে আমরা মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতন করে দেখতে চাই।তবে এটা কোনো নৌযানের শহর না,এটা স্যাটেলাইটের শহর না।এটা হবে সংস্কারকৃত নতুন ধরনের একটি শহর।  


মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ(মিডা)ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৩ হাজার একর জমিতে তিনটি ধাপে এর কার্যক্রম বাস্তবায়িত হবে।আগামী  ১২০ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম শেষ হবে।

এ প্রকল্পের প্রথম পাঁচ বছর সময়ে ফাউন্ডেশন ও সড়কের কাজ করা হবে,এরপর পরিবেশ উন্নয়ন ও বন্দর উন্নয়নের কাজগুলো শেষ করা হবে।এর সাথে শিল্প কারখানা তৈরি করা হবে। এর পর শেষ দশ বছরে পর্যটনের  চিন্তা করতে পারি।ডিপ সী পোর্ট সিটি, বিদ্যুৎ ও জ্বালানি,এবং সামুদ্রিক মাছ ধরার কেন্দ্রকে ভিত্তি করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা মিডার।


এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রথম ধাপে প্রায় দেড় লাখ এবং পরবর্তী চূড়ান্ত সময়ের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরি।

আশিক চৌধুরি আরও বলেন মাতারবাড়ি মহেশখালী বাণিজ্যিক হাব হলে দেশের অর্থনীতির জিডিপিতে প্রায় দেড়শ বিলিয়ন ডলার যুক্ত হবে ।এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।সবার সম্মেলিত প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি দেশের জন্য বড় সাফল্য বয়ে আনবে।