সোমবার, নভেম্বর ৯, ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

>> জোট ছাড়ছে না এনসিপি, জামায়াতের ওপর চাপ ধরে রাখার কৌশল

>> বাজেয়াপ্ত হতে পারে শেখ হাসিনার যেসব সম্পদ, হলফনামায় মিলল পরিমাণের তথ্য

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ছুটি ঘোষণা ৭ কারখানায়

>> পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার: আইনমন্ত্রী

>> সাক্ষ্য না দিয়েও চার্জশিটে সাক্ষীর বিবৃতি, দুই আসামিকে বাদ দেওয়ার অভিযোগ

>> জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপনি পড়ছেন : বিশ্ব

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা


Sifat Islam Sohag ২০ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৭



সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা


সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট আদালতের রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, রায়ের কপি হাতে পেলে পুরো বিষয়টি আরও পরিষ্কারভাবে জানা যাবে এবং পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই বাংলাদেশির একজন পুরুষ ও অন্যজন নারী। এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই না করে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার ইতিমধ্যে সৌদি কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েছে। জেদ্দায় বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনের মাধ্যমে সৌদি আরবের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। প্রয়োজনীয় নথি পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

সৌদি আরবের কারাগারে থাকা বাংলাদেশি নাগরিকদের নাম ও পরিচয়সহ বিভিন্ন তথ্য দেশটির কর্তৃপক্ষ নিয়মিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মিশনগুলোকে জানায় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তি ওই তালিকায় রয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, প্রবাসী কর্মীরা যেন নিরাপদে কাজ করতে পারেন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

সংশ্লিষ্ট দুই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে এখনো পর্যাপ্ত তথ্য নেই। পরিবারের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সৌদি আরবের প্রতিক্রিয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। পাশাপাশি দেশটি বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম বড় উৎস।