শনিবার, অক্টোবর ৩, ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

>> শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

>> আখতারুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া, মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ

>> ‘আমি আওয়ামী লীগার না’ বলে আদালত চত্বরে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

>> দেশে আবার দুর্নীতি বেড়েছে, সীমান্তে পাহারা বসানোর দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

>> বাসের টিকিট বিক্রি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০

>> ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের ডাক

>> সরকারি দপ্তরের পাশেই জরাজীর্ণ স্কুল ভবন, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

>> ব্রাহ্মণবাড়িয়া বিআরটিএ কার্যালয়ে সেবা পেতে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ: বিএনপির কঠোরতা কতটা কার্যকর হবে?

আপনি পড়ছেন : বিশ্ব

ইউডব্লিউই ব্রিস্টলের ফ্র্যাঞ্চাইজি পার্টনার হলো এলসিএলএস নর্থ


Rabeya ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০৭



ইউডব্লিউই ব্রিস্টলের ফ্র্যাঞ্চাইজি পার্টনার হলো এলসিএলএস নর্থ


বাংলাদেশে আইন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল) ও লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থের মধ্যে নতুন অংশীদারত্ব চুক্তি হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) প্রোগ্রাম পরিচালনা করবে এলসিএলএস নর্থ।

চুক্তিতে ইউডব্লিউই ব্রিস্টলের অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল, শিলান শাহ-ডেভিস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার ও লেক্স অ্যাকুইলিয়া চেম্বার্সের ম্যানেজিং পার্টনার আসিফ রহমাতুল্লাহ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।

এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা ইউডব্লিউই ব্রিস্টলের সঙ্গে সংযুক্ত একটি আন্তর্জাতিক মানের এলএলবি (অনার্স) শিক্ষাক্রমে পড়াশোনার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশে আইন বিষয়ে উচ্চশিক্ষার পরিধি আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।