শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: বিজ্ঞান সচিব

>> স্থানীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: শফিকুর রহমান

>> সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩৮ জেলে আটক, জব্দ ২ ট্রলিং বোট

>> শ্রমিকের মৃত্যুর খবর ঘিরে গাজীপুরে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

>> গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

>> ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সামনে পাঁচটি বড় বাধা

>> ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর ঘোষণা রাশেদ প্রধানের

>> গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাল পুলিশ, সাভার-আশুলিয়ায় বন্ধ ৪০ কারখানা

>> শেখ হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন, ভারত কী করবে তা তাদের বিষয়: আইনমন্ত্রী

>> মৃত্যুর সাড়ে ৭ মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা!

আপনি পড়ছেন : বিশ্ব

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার


Sifat Islam Sohag ২৫ অক্টোবর ২০২৬, বিকাল ৩:০৫



সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার


আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।

গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৫ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে দেশজুড়ে তল্লাশি অভিযান চালানো হয়। এসব অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৯০৫ জনকে আটক করা হয়েছে।

বিবৃতিতে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ আবাসন ও কর্মসংস্থানসংক্রান্ত কাগজপত্র হালনাগাদ রাখা এবং সংশ্লিষ্ট নিয়ম অনুসরণের আহ্বান জানানো হয়েছে।