মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গলাচিপায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

>> মিরপুর বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানি ও চাঁদাবাজির দাবি

>> তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল, আদালত থেকে বের হয়ে যা বললেন

>> বাকলিয়ায় সংঘর্ষের নেপথ্যে মাদক ও আধিপত্যের দ্বন্দ্ব

>> ট্র্যাকিংয়ে গিয়ে পথ হারাচ্ছেন পর্যটকেরা, কাপ্তাইয়ের সীতাপাহাড়ে প্রবেশে নিষেধাজ্ঞা

>> ভাঙা কক্ষেই টিকা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাভাবিক হওয়ার চেষ্টা রাড্ডা সেন্টারে

>> যখন সময় হবে, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে: দীনেশ ত্রিবেদী

>> ইটভাটায় ডেকে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ, ৪ বন্ধুর বিরুদ্ধে মামলা

>> নতুন গণভোট নিয়ে সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

>> রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে

আপনি পড়ছেন : বিনোদন

তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল, আদালত থেকে বের হয়ে যা বললেন


Sifat Islam Sohag ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:৪৩



তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল, আদালত থেকে বের হয়ে যা বললেন


২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করেন তানজিন তিশা। পরে তাঁর আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আদালত থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। তিনি জানান, পরিচিত এক বড় বোনের মাধ্যমে শাড়িটি উপহার হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁকে শাড়িটি পরে ছবি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে তখন তিনি ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি ও কাজে ব্যস্ত থাকায় ছবি দিতে পারেননি।

তিশার ভাষ্য, ছবি দেওয়ার কথা তিনি জানিয়েছিলেন এবং শাড়িটির সঙ্গে পরার জন্য ব্লাউজও তৈরি করে রেখেছিলেন। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়।

ঘটনাটি নিয়ে অভিনেত্রী বলেন, অভিযোগ করার আগে তাঁকে বিষয়টি জানানো হলে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ পেতেন। তবে এখন তিনি মামলার বিষয়ে আদালতের সিদ্ধান্তের ওপরই আস্থা রাখতে চান।

তানজিন তিশা বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের কাছ থেকে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। প্রয়োজন হলে আরও কয়েকবার আদালতে আসতেও তিনি প্রস্তুত বলে জানান।

তিনি আরও বলেন, কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন, সেটিকে তিনি সমর্থন করবেন না। একজন নাগরিক হিসেবে তিনি ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখেন বলেও উল্লেখ করেন।