রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

>> আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

>> বগুড়ায় জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

>> গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল

>> গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন

>> দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা চালাচ্ছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী

>> ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

>> শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে আন্তর্জাতিক মনোযোগ চায় আওয়ামী লীগ

>> শেখ হাসিনাকে ফেরানোর আলোচনা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে?

>> গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ পোশাক কারখানা

আপনি পড়ছেন : রংপুর

ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ


Sifat Islam Sohag ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৫



ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ


রংপুরের তারাগঞ্জে বাসভাড়া পরিশোধ নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার জিগারতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা দুজনই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি দূরপাল্লার নৈশকোচে ভাড়া দেওয়া নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ওই দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। একই ঘটনায় আতিকুল ইসলাম আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তি ও আহত যাত্রীকে উদ্ধার করেন। পরে তাঁদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, দুই যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে।