রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারি চাকরিপ্রার্থীদের সুবিধায় রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালু

>> তারকায় ঠাসা, দামে আকাশছোঁয়া—বিশ্বের ১০ দামি স্কোয়াড

>> গাভি ছাড়াই ‘দুধ’: নকল দুধের চক্র ঠেকাতে দরকার পুরো সরবরাহব্যবস্থায় নজরদারি

>> পাবিপ্রবিতে ৮ পদে শিক্ষক নিয়োগ, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

>> মার্কিন মধ্যবর্তী নির্বাচন কি ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে?

>> চাঁদপুরে বেওয়ারিশ লাশ বহনের দুই অ্যাম্বুলেন্সই অচল, ভোগান্তি

>> মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে হচ্ছেন?

>> সালমান শাহর মৃত্যু: ৩০ বছরে মামলার যত বাঁক

>> ১৭ বছর ধরে বিদ্যালয়ের শিক্ষকদের দিয়েই চলছে কলেজ শাখা

>> জরুরি বিল দিতে অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, যেভাবে পাবেন

আপনি পড়ছেন : রংপুর

সরকারি চাকরিপ্রার্থীদের সুবিধায় রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালু


Rabeya ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:০৭



সরকারি চাকরিপ্রার্থীদের সুবিধায় রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালু


সরকারি চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমাতে রংপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পর তিনি কেন্দ্রের প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।

রংপুরে পিএসসির আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় এ অঞ্চলের পাশাপাশি আশপাশের জেলার সরকারি চাকরিপ্রার্থীদের বিভিন্ন পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে সুবিধা হবে। ঢাকায় এসে পরীক্ষায় অংশ নেওয়া কিংবা প্রয়োজনীয় সেবা নিতে গিয়ে যে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হতো, নতুন কেন্দ্রের কারণে তা অনেকটাই কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পিএসসির সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ, পিএসসি সচিবালয়ের সচিব ফজলুর রহমান, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।