বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁস

>> করতোয়া নদী খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

>> আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা

>> শেখ হাসিনার বক্তব্যে সরকারের কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী

>> কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ি ও কার্যালয়ে হামলা, উদ্ধার গুলি ও কার্তুজের খোসা

>> পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

>> কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

>> গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অবরুদ্ধ পুলিশ পরিদর্শকের মোটরসাইকেলে আগুন

>> প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

>> অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

আপনি পড়ছেন : রাজনীতি

পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৬



পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশের রাজনীতিতে তিনি কোনো অস্থিরতা দেখছেন না। সরকার রক্তপাত চায় না বলেই ধৈর্যের সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার দেশে গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরি করতে চায়। সব রাজনৈতিক দল যেন গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে পারে, সেটিই সরকারের লক্ষ্য। এ জন্য বলপ্রয়োগের পথে যেতে চায় না সরকার। তবে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, গণহত্যা ও মানুষের প্রাণহানির সঙ্গে জড়িত কোনো রাষ্ট্রপ্রধানই রাজনৈতিকভাবে ফিরে আসতে পারেননি। তারাও আর রাজনীতিতে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকানো হবে।

বিজয় মাস উপলক্ষে আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। কর্মসূচির প্রথম দিন গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে বিজয় মাসের আয়োজন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।