বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

>> মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ একজন

>> ‘দুই লাখ টাকা নিয়েছেন, হাত ধরার চেষ্টা করেছেন ওসি’—সংবাদ সম্মেলনে যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ

>> ‘দুই লাখ টাকা নিয়েছেন, হাত ধরার চেষ্টা করেছেন ওসি’—সংবাদ সম্মেলনে যুব মহিলা লীগ নেত্রীর অভিযোগ

>> জিগাতলায় ছাত্রলীগ নেতাকে আটক করে ডিবির হাতে তুলে দিলেন যুবদল নেতা নয়ন

>> নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন, তদন্তে পুলিশ

>> গোপালগঞ্জে থমকে উন্নয়ন কার্যক্রম, অনিশ্চয়তায় প্রায় ৫০০ কোটি টাকার বরাদ্দ

>> ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

>> পোশাকশ্রমিকদের মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা

>> ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আপনি পড়ছেন : রাজনীতি

অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪০



অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসনির্ভর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দলটির প্রকৃত চরিত্র প্রকাশ পেয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজ আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হয়েছে। দেশের মানুষও বুঝতে পেরেছে, সরকার এ বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি।

তিনি আরও বলেন, দলটির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।