বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট: রাশেদ খাঁন

>> উত্তরা থেকে চট্টগ্রাম: বিআরটিএ কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে ফের ঘুষ ও দালাল সিন্ডিকেট পরিচালনার অভিযোগ

>> আ. লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

>> আত্মগোপনে থাকা নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, পুলিশ-বিজিবি-আনসারসহ আহত ১২

>> নতুন মজুরিতেও অসন্তোষ, নারায়ণগঞ্জে সড়ক অবরোধে পোশাকশ্রমিকেরা

>> বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির, রুমিন ফারহানার অবস্থান ভিন্ন

>> গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে: রাশেদ খাঁন

>> ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে শ্রমিকদের অবরোধ-সংঘর্ষে আহত ১১

>> শেরেবাংলা নগরে ৪২ সরকারি ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট: রাশেদ খাঁন


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০:০২



শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট: রাশেদ খাঁন


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। তাঁর দাবি, ভারত কখনোই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন। তবে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

রাশেদ খাঁনের মতে, ভারতের মুখপাত্রের এই বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেশটির অবস্থান অনেকটাই স্পষ্ট হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তি অনুসরণ করতে হবে। শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রেও এই চুক্তির বিষয়টি প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি।