বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির

>> শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: শফিকুর রহমান

>> আওয়ামী লীগ সরকারের আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

>> ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

>> এমপি নুসরাতের বাড়িতে আগুনের ৪–৫টি সম্ভাব্য কারণ, আরও তদন্তের সুপারিশ

>> ১২ ডিসেম্বর কুবিতে নবীনবরণ, থাকছেন নাহিদ-হাসনাতসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

>> পতাকাবাহী বিমান না পেলে দেশে ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খান

>> বিমানে নয়, প্রত্যর্পণের মাধ্যমেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আ. লীগকে চিরতরে নিষ্ক্রিয় করতে পারলেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

>> আ. লীগের কর্মকাণ্ডে ভারতের ইন্ধনের অভিযোগ হাসনাতের

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: শফিকুর রহমান


Sifat Islam Sohag ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫২



শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: শফিকুর রহমান


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সহিংসতা মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিবেচনা করেই সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠায় আলোচনার মাধ্যমে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। সংলাপের মাধ্যমে দীর্ঘস্থায়ী ঐক্য গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়াকে দেশে অস্থিরতা শুরুর একটি কারণ হিসেবে উল্লেখ করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। দলটির নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশের তরুণ সমাজ তাদের ক্ষমতাচ্যুত করতে বাধ্য হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া দেশের সব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।