সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

>> গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

>> ‘প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করব’—সীমান্তে বিজিবি সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> দাউদকান্দি সেতুর দুই লেন বন্ধ, বিকল্প পথে স্বাভাবিক যান চলাচল

>> আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়, এরপরই গ্রাম থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি

>> ট্রেন দুর্ঘটনায় স্বামী-সন্তান হারানোর তিন দিন পর মারা গেলেন তানিয়াও

>> ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা শুরু হয়েছে: রাশেদ খাঁন

>> শেখ হাসিনাকে পুশইনের অপচেষ্টা চলছে, সীমান্তে পাহারার আহ্বান রাশেদ খাঁনের

আপনি পড়ছেন : গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে অবস্থান কর্মসূচি


Sifat Islam Sohag ২৩ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৬



গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে অবস্থান কর্মসূচি


গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এসব হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেন বিএনপি নেতারা।

সমাবেশে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান অভিযোগ করেন, পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দেওয়া কর্মসূচি অনুযায়ী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু অভিযোগ করেন, সেলিমুজ্জামানের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। মুকসুদপুর বাজারের বিভিন্ন স্থানে লুটপাটের পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তারিকুল ইসলাম রাজু বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথে থেকে সহিংসতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

সমাবেশে মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আ. বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইজাজ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আ. কাইউম শরিফ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল, ওলামা দল ও ছাত্রদলের নেতারাও কর্মসূচিতে অংশ নেন।