রবিবার, নভেম্বর ২২, ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল, কুষ্টিয়া মেডিকেলে ছাত্রদলের কমিটি ঘোষণা

>> জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

>> খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে ফের কালি, তদন্তে পুলিশ

>> সব দেশ পেয়েছে রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি ‘ইঞ্জিনিয়ার’: জামায়াত আমির

>> খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন

>> সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ছুটি ঘোষণা আরও ১৫টিতে

>> মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ, সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ ট্রাইব্যুনালের

>> দীপু মণি-আমুসহ ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

>> গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

>> গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফেরা, বন্ধ ৩২টি

আপনি পড়ছেন : বিশ্ব

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৩ শর্ত


Rabeya ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫২



হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ৩ শর্ত


যুদ্ধের কারণে দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ হয়ে থাকা হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি শর্ত দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন তিনি।

ইরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—

  • ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার করা।
  • ইরানের জব্দ করা সম্পদ দ্রুত অবমুক্ত করা।
  • বিভিন্ন ‘প্রতিরোধ ফ্রন্টে’ চলমান যুদ্ধের অবসান ঘটানো।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের আগে বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।

পরবর্তী সময়ে ইরানমুখী এবং ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজের চলাচলের ওপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপ করে। ওয়াশিংটনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ইরান ছাড়া অন্যান্য দেশের বন্দরগামী জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার চেষ্টা করা হবে।

তবে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও পণ্য পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম বাড়ার পাশাপাশি বিভিন্ন দেশের অর্থনীতিতেও এর চাপ তৈরি হয়েছে।