মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

>> নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বিক্ষোভ, হেনস্তার অভিযোগ

>> এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

>> নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, তিতাস কর্মকর্তা আজাদ ও ঠিকাদারদের ঘিরে প্রশ্ন

>> রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্কে জামায়াতকে ঘিরে রাশেদ খাঁনের অভিযোগ

>> পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

>> জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবি

আপনি পড়ছেন : বিশ্ব

মিনিয়াপোলিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ আহত কয়েকজন


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৯



মিনিয়াপোলিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ আহত কয়েকজন


যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন জানান, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

তিনি বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।

আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য রয়েছেন। তাঁদের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই পুলিশ সদস্যের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাঁদের জীবনঝুঁকি নেই বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় পুলিশ সদস্য কী ধরনের আঘাত পেয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

হামলার পেছনে কী কারণ ছিল, তা এখনো জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জনগণের প্রতি অঙ্গরাজ্যটির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্তে সহায়তা করছেন।

ঘটনা সম্পর্কে আরও তথ্য জানাতে শহর কর্তৃপক্ষ পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে।