বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ

>> গজারি বনের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

>> প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: তথ্যমন্ত্রী

>> ছাত্রদল নেতা জনি হত্যা মামলা: এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

>> বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

>> জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন রাষ্ট্রপক্ষের

>> সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের দুই গোয়েন্দা সংস্থার তথ্য ফাঁস

>> করতোয়া নদী খনন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

>> আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, অধিকার আদায়ের প্রত্যাশায় শ্রমিকরা

>> শেখ হাসিনার বক্তব্যে সরকারের কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : এক্সক্লুসিভ

গজারি বনের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার


Sifat Islam Sohag ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৩১



গজারি বনের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার


গাজীপুরের শ্রীপুরে গজারি বনের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহিদ (২০) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মাটিয়াগাড়া এলাকার বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহিদ গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মাটিয়াগাড়া এলাকার গভীর গজারি বনের মধ্যে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তাঁরা। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা হাবিবুর রহমান জানান, বুধবার রাত থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন জাহিদ। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি ছেলেকে শনাক্ত করেন। তবে নিখোঁজ অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।