রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

>> সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ

আপনি পড়ছেন : জাতীয়

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান


১১ আগস্ট ২০২৬, দুপুর ২:৩২



শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান

শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তিনি আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান বা প্রযোজ্য আইনগত প্রক্রিয়ায় তিনি অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিচারিক কার্যক্রমে একজন আসামির যে আইনি অধিকার রয়েছে, সেগুলোও তিনি ভোগ করবেন। শেষ পর্যন্ত আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে।

ব্রিফিংয়ে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, কেউ দেশে ফিরে মামলা, আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারকে বেকায়দায় ফেলতে সাকিব ‘ফালতু’ কথা বলছেন।

এদিকে বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্তির পর সরকারের অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিতে পারেন বলেও জানান তিনি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান।