সোমবার, নভেম্বর ৯, ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

>> হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব

>> দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

>> জোট ছাড়ছে না এনসিপি, জামায়াতের ওপর চাপ ধরে রাখার কৌশল

>> বাজেয়াপ্ত হতে পারে শেখ হাসিনার যেসব সম্পদ, হলফনামায় মিলল পরিমাণের তথ্য

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ছুটি ঘোষণা ৭ কারখানায়

>> পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

>> শেখ হাসিনাকে ফেরাতে আবেগ নয়, আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার: আইনমন্ত্রী

>> সাক্ষ্য না দিয়েও চার্জশিটে সাক্ষীর বিবৃতি, দুই আসামিকে বাদ দেওয়ার অভিযোগ

>> জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আপনি পড়ছেন : আইন-আদালত

পুলিশ হাউজিংয়ে মাদক উদ্ধারের পর অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত


Sifat Islam Sohag ২০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২৭



পুলিশ হাউজিংয়ে মাদক উদ্ধারের পর অতিরিক্ত ডিআইজি জহিরকে সদর দপ্তরে সংযুক্ত


পুলিশ হাউজিংয়ের একটি বাড়িতে মাদক উদ্ধার ও নারী-পুরুষসহ ৮৪ জনকে আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে। এর আগে তিনি সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহির হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত থাকবেন। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং নারী-পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, পুলিশ হাউজিংয়ে বাড়ি নির্মাণ করে সেখানে মদ ও জুয়ার আসর পরিচালনার মাধ্যমে অর্থ উপার্জনের সঙ্গে আব্দুল্লাহ আল জহিরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য বা তদন্তের চূড়ান্ত ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।