সোমবার, আগস্ট ৩১, ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হাসপাতালে এক্স-রে বন্ধ, নেবুলাইজও হচ্ছে না—লোডশেডিংয়ে ভোগান্তি

>> পেশাজীবীদের কাজ সহজ করতে এআই নিয়ে নতুন বই

>> গাজীপুর মহানগরে তৃণমূল জাতীয় শ্রমিক লীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

>> মাগুরায় শিশুধর্ষণ–হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

>> জনপ্রশাসনে কারও হাতে একাধিক দায়িত্ব, আবার কারও নেই কোনো কাজ

>> যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে দিনে মাত্র ৫ জাহাজ

>> ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

>> মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

>> ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

>> ‘বোহেমিয়ান ঘোড়া ২’ নিয়ে ফিরছেন অমিতাভ–মুশফিকা, নির্মাণ করবেন আরও দুই সিনেমা

আপনি পড়ছেন : রাজনীতি

গাজীপুর মহানগরে তৃণমূল জাতীয় শ্রমিক লীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা


Sheikh Mojahidur Rahman ৩১ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৪



গাজীপুর মহানগরে তৃণমূল জাতীয় শ্রমিক লীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

তৃণমূল জাতীয় শ্রমিক লীগের গাজীপুর মহানগরের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির মাধ্যমে গাজীপুর মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

সংগঠনের প্রকাশিত ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, শ্রমিক সমাজকে সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. মিলন আহমেদকে আহ্বায়ক এবং ইউনুসকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়াও আরও ১৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে ২১ সদস্যের তিন মাস মেয়াদি এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সংগঠন কাজ করবে। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

ঘোষণাপত্রে আরও বলা হয়, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করতে তৃণমূল জাতীয় শ্রমিক লীগ নিরলসভাবে কাজ করবে। সংগঠনের নেতাকর্মীরা শ্রমজীবী মানুষের কল্যাণে সততা, নিষ্ঠা, ঐক্য ও সংগ্রামের মাধ্যমে নিজেদের দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, গাজীপুর মহানগরে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।