নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, নেপালের ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।
এর আগে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
নেপালের বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে নেপাল ও তিব্বতে প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। নিখোঁজদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক রয়েছেন।