নেপাল–তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দল দুটি পৃথক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধারের পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করেছে। একই সঙ্গে দুর্গত মানুষের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত।
এনসিপির পক্ষ থেকেও নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে। উদ্ধারকর্মী, জরুরি সেবাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিখোঁজ ব্যক্তিদের নিরাপদে ফিরে আসার প্রত্যাশা জানিয়েছে দলটি।
দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় দুই দলই গভীরভাবে মর্মাহত হওয়ার কথা জানিয়েছে।