শনিবার, আগস্ট ১, ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: কেন যোগ দিল, কী এই জোটের লক্ষ্য?

>> মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা

>> যারা জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা বলবে, তাদের বি'রুদ্ধে রাষ্ট্রদ্রো'হ মা'মলা হবে—এ কে এম শরীফ উদ্দিন

>> ভাইরাল মেসেঞ্জার চ্যাটের জেরে ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

>> স্থানীয় সরকার নির্বাচন: একক পথে জামায়াত, এনসিপি এখন কি করবে ?

>> ‘আই ওয়ান্ট ইয়োর সেক্স’ ঘিরে আলোচনা, মাত্রাতিরিক্ত যৌনতা শুটিং নিয়ে জানালেন সমন্বয়কারী!

>> নিহত জুলাই যোদ্ধার বাবাকে আওয়ামী লীগের দালাল বললেন আরেকজন জুলাই যোদ্ধার বাবা

>> দলে সুযোগ না পাওয়ার হতাশায় ক্রিকেটারের আত্মহত্যা

>> ছাগলকে কামড় দেওয়ার ঘটনায় কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে ক্ষোভ

>> ফেসবুকের প্রেমে চীন থেকে মোহনগঞ্জে, ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন ওয়্যাং সুলিন

আপনি পড়ছেন : রাজনীতি

ভাইরাল মেসেঞ্জার চ্যাটের জেরে ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি


Rabeya ১ আগস্ট ২০২৬, সকাল ১১:৫৯
ভাইরাল মেসেঞ্জার চ্যাটের জেরে ছাত্রশক্তির শাবিপ্রবি নেতাকে পদ থেকে অব্যাহতি

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসেঞ্জারের কথোপকথনের কিছু স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার এক নেতাকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। ছাত্রশক্তির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাজিদ আহমেদ মোল্লা শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি স্ক্রিনশটে নারী ও কিশোরীদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ধর্ষণসংক্রান্ত অশোভন কথোপকথনের অভিযোগ ওঠে। স্ক্রিনশটগুলো দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অভিযোগের বিষয়ে সাজিদ আহমেদ মোল্লা বলেন, ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো এক বছর আগের এবং সেগুলো তাঁর খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপের অংশ। তাঁর দাবি, স্ক্রিনশটগুলো সত্য হলেও সেগুলো যে উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে, বাস্তবে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, সংগঠন আপাতত তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে এবং তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি। তবে সংশ্লিষ্ট শিক্ষার্থী নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি নিয়ম অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।