বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কুয়েতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতার মতবিনিময়

>> বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ: চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

>> ‘পুলিশই কানে কানে বলছিল সরকার হটানোর কথা’ — রাহুল গান্ধির বিস্ফোরক দাবি

>> শেখ হাসিনার স্বদেশ প্র'ত্যাবর্তন প্রসঙ্গে পাবনা জেলা ছাত্রলীগের ভাবনা—শিস মোহাম্মদ

>> শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে পাবনা জেলা ছাত্রলীগের ভাবনা—শিস মোহাম্মদ

>> দেশটা পুরো পাকিস্তানের কালচারে চলছে, দেশ বাঁচাতে শেখ হাসিনাকেই লাগবে! ‍Sheikh Hasina

>> হাদি হত্যাকাণ্ডে ঝুমা, জাবের ও ইউনূস দায়ী !

>> বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি এমপি ফজলুর রহমানকে ফ্যাসিস্টের দোসর বললেন সাবেক র‌্যাব কর্মকর্তা শামিম

>> যারা আমার ছেলেকে গলা চেপে হত্যা করেছে, তাদের বিচার চাই! justice for my son to death!

>> জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করছে!

আপনি পড়ছেন : রাজনীতি

কুয়েতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতার মতবিনিময়


Sheikh Mojahidur Rahman ২৩ জুলাই ২০২৬, বিকাল ৪:৪৬



কুয়েতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ নেতার মতবিনিময়

কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা মো. রফিকুল ইসলাম এবং তাঁর সফরসঙ্গীরা।

সাক্ষাৎ শেষে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুয়েতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, প্রবাসী নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।


আলোচনায় অংশ নেওয়া নেতারা প্রবাসে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়িয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।


এ সময় মো. রফিকুল ইসলাম বলেন, প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি কুয়েতে আওয়ামী লীগের কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।