বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নেপাল–তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধসে জামায়াত ও এনসিপির শোক

>> চোখের সামনে মা–বাবা, বোন ও বোনের সন্তানদের ভেসে যেতে দেখলাম’

>> সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ের বিরুদ্ধে বোনকে ভয়ভীতি ও নির্যাতনের অভিযোগ

>> নেপাল–তিব্বতে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ১৬৫, নিখোঁজ ১,৫০০

>> গ্যাস-বিদ্যুতের সংকটে হালকা প্রকৌশল শিল্পের উৎপাদন কমেছে, বেড়েছে খরচ

>> নজরুল: ছিলেন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকও

>> সেন্ট যোসেফ কলেজে একাদশে ভর্তি, ৬৫০ আসনের বিস্তারিত জেনে নিন

>> বেসবল মাঠে ক্রিকেট! এশিয়ান গেমসের ভেন্যু নিয়ে বাড়ছে শঙ্কা

>> ৫,২০০ মিটার উঁচুতে হিমবাহধস, ৩০ মিনিটে নদীর পানি ৩০ ফুট! নেপালের ভয়াবহ বিপর্যয়ের কারণ কী?

>> ফুলবাড়ীর দিকে তাকালে তারা কয়লা ছাড়া আর কিছুই দেখে না: আনু মুহাম্মদ

আপনি পড়ছেন : শিক্ষা

সেন্ট যোসেফ কলেজে একাদশে ভর্তি, ৬৫০ আসনের বিস্তারিত জেনে নিন


Rabeya ২৭ আগস্ট ২০২৬, সকাল ১১:৩৪



সেন্ট যোসেফ কলেজে একাদশে ভর্তি, ৬৫০ আসনের বিস্তারিত জেনে নিন


২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট যোসেফ কলেজ। ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করবে প্রতিষ্ঠানটি। আগামী ২ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে আবেদনের জন্য এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৫ থাকতে হবে। পাশাপাশি উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ–৩.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ–৩.০০ নির্ধারণ করা হয়েছে।

কলেজটিতে মোট ৬৫০টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে ৪০০, ইংরেজি ভার্সনে ১০০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ এবং মানবিক বিভাগে ৭০টি আসন রয়েছে।

ভর্তির আবেদন ফি ৫০০ টাকা, যা অফেরতযোগ্য। বিকাশ, নগদ, রকেট, নেক্সাস, এমটিবিএল, ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি পরীক্ষার ফলাফল ও জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী।

বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও আইসিটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে পরীক্ষা হবে।

আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। পরীক্ষার সময় মূল প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি বা মার্কশিট সঙ্গে রাখতে হবে।

ভর্তির পর কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক। কলেজে মুঠোফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়মিত ক্লাস, ব্যবহারিক ক্লাস ও শ্রেণি পরীক্ষায় উপস্থিত থাকাও বাধ্যতামূলক।

ভর্তিসংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য শিক্ষার্থীদের নিয়মিত কলেজের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট নোটিশ দেখার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন আবেদন বা প্রবেশপত্র সংক্রান্ত সমস্যায় helpline@sjs.edu.bd ঠিকানায় যোগাযোগ করা যাবে।