রবিবার, আগস্ট ৩০, ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> অটোরিকশায় পলিথিনে মোড়ানো ৮ আগ্নেয়াস্ত্র, দুজন গ্রেপ্তার

>> হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

>> স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসের স্ত্রী-সন্তানদের স্বজনের জিম্মায় দিল পুলিশ

>> বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা, অংশ নিয়েছেন জামায়াত জোটের নেতারা

>> চেলসির নীল জার্সিতে এমি মার্তিনেজ, তিন বছরের চুক্তিতে যোগ দিলেন আর্জেন্টাইন গোলকিপার

>> অস্ত্রের ভয় দেখিয়ে দ্রুত দাহের অভিযোগ, সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ রিমান্ডে

>> ঢোল-কাঁসরের তালে কুষ্টিয়ার বহলবাড়িয়া বিলে জমজমাট নৌকাবাইচ

>> বগুড়ার সাতমাথায় ড্রেন খননের সময় ৩৩৪ গুলি উদ্ধার, উৎস নিয়ে রহস্য

>> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে জালিয়াতির অভিযোগ, জি কে শামীমের বিচার শুরু

>> সংখ্যার হিসাবেই সমস্যা, অর্থকড়ি সামলান বাবা—ডিসক্যালকুলিয়ার কথা জানালেন তারা

আপনি পড়ছেন : রাজনীতি

বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা, অংশ নিয়েছেন জামায়াত জোটের নেতারা


Rabeya ৩০ আগস্ট ২০২৬, বিকাল ৪:২৫



বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা, অংশ নিয়েছেন জামায়াত জোটের নেতারা


আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু হয়েছে। এতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের নেতারাও অংশ নিয়েছেন। সংসদ ভবনের সামনে গিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। পরে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন আয়োজকেরা।

আজ রোববার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটর মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন ব্যক্তি অংশ নেন। আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার ব্যক্তিদের কয়েকজনও কর্মসূচিতে ছিলেন।

পদযাত্রার আগে বিকেল ৩টার দিকে বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। সমাবেশে তিনি গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নের দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন।

সমাবেশে বক্তব্য দেন মেজর (অব.) আখতারুজ্জামানসহ আরও কয়েকজন। সমাপনী বক্তব্যে কর্মসূচির প্রতি সংহতি জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, পদযাত্রাটি সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে। এরপর একটি প্রতিনিধিদল সংসদে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি দেবে।

পরে মিছিলটি বাংলামোটর থেকে সংসদের দিকে রওনা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। বিকেল ৪টার দিকে পদযাত্রাটি ফার্মগেট এলাকায় অবস্থান করছিল।