বুধবার, আগস্ট ২৬, ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ঢাকার পোলা’ ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন

>> নাটোরে বহিষ্কৃত ছাত্রদল নেতা মারুফের পাল্টা অভিযোগ, দুষলেন গ্রামপ্রধান ও বিএনপি নেতাকে

>> সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবার

>> জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি

>> ইনফান্তিনোর পাশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, জানালেন সমর্থনের কারণ

>> প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে

>> সংসদের তৃতীয় অধিবেশন বসছে কাল, নানা বিষয়ে বিতর্কের আভাস

>> বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথমবার টেস্টে ‘নাম্বার ওয়ান’ স্টার্ক

>> দীপু মনির ভাইয়ের ‘টিপুনগরের’ ঘের থেকে পুলিশের মাছ বিক্রি, তদন্ত কমিটি

>> ‘সরকার ব্যর্থ হয়েছে’—বিরোধী দলের ঢালাও মন্তব্য: রুহুল কবির রিজভী

আপনি পড়ছেন : জীবনযাত্রা

জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি


Rabeya ২৬ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৭



জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি


ময়মনসিংহের তারাকান্দায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজেই পানিতে নেমে খালের কচুরিপানা পরিষ্কার করেছেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই খালে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

এমপিকে পানিতে নেমে কাজ করতে দেখে স্থানীয় শতাধিক মানুষও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে যোগ দেন।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় পঙ্গুয়াই খাল ও আশপাশের এলাকায় কচুরিপানা জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে আশপাশের কয়েকটি গ্রামের ফসলি জমি ও বসতবাড়ি পানিবন্দী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, খালের কচুরিপানা পরিষ্কার করায় পানি চলাচল শুরু হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য খালটি আরও খনন করে কাকনী বিলের সঙ্গে সংযোগ স্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।

সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, একসময় খালগুলো গ্রামীণ অর্থনীতি ও কৃষির গুরুত্বপূর্ণ অংশ ছিল। দখল, ভরাট ও কচুরিপানার কারণে অনেক খাল নাব্যতা হারিয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এসব খাল সচল করা সম্ভব।

এ সময় তিনি জানান, খালের শেষ প্রান্তে থাকা ব্যক্তিমালিকানাধীন বাধা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া