রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> টানা দ্বিতীয় ম্যাচে মেসির গোল, তবে হার এড়াতে পারল না মায়ামি

>> জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

>> কাজে যাওয়ার পথে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই পোশাকশ্রমিকের

>> জামালপুরে ঘরে মায়ের মরদেহ, পাশের কক্ষে তালাবদ্ধ দুই শিশু উদ্ধার

>> প্রথম স্ত্রীকে তালাকের শর্ত, মধুবালা–কমল আমরোহির পুরোনো সম্পর্ক নিয়ে নতুন আলোচনা

>> ইয়াবা সেবনে বাধা, একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ: আটক ২

>> কুয়েতে পাঠানো হয়নি ২০ টন উপহারের মাছ, এবার নিলামে

>> মাউন্ট ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে গেলেন বাবা, ৮ ঘণ্টা পর উদ্ধার

>> কলকাতার হোটেলে আগুন: আহম্মেদ বাবুর মরদেহ সাভারে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্ত্রী

>> বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য সংগ্রহ করে চাঁদা দাবি, ডিবির হাতে গ্রেপ্তার ৪

আপনি পড়ছেন : জীবনযাত্রা

কাজে যাওয়ার পথে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই পোশাকশ্রমিকের


Rabeya ২৩ আগস্ট ২০২৬, বিকাল ৪:৫৭



কাজে যাওয়ার পথে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই পোশাকশ্রমিকের


চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে বালুছড়া এলাকার একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক (২২)। তাঁরা দুজনই প্রতিদিনের মতো সকালে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তাঁদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারীমুখী ৩ নম্বর রুটের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় সেখানে থাকা দুই শ্রমিকসহ কয়েকজনকে ধাক্কা দেয়। এতে অরুণ, আজিজুল ও এক নারী পথচারী আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অরুণ দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে আজিজুল হককে প্রথমে একই হাসপাতালে নেওয়া হলেও পরে আইসিইউ সুবিধার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত অরুণ দাশ বালুছড়া এলাকার ভিজ্যুয়াল গার্মেন্টসে এবং আজিজুল হক লয়াল টেক্সটাইল গার্মেন্টসে কাজ করতেন।

বায়েজিদ বোস্তামী থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

দুই শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।