রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> টানা দ্বিতীয় ম্যাচে মেসির গোল, তবে হার এড়াতে পারল না মায়ামি

>> জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু, পরীক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

>> কাজে যাওয়ার পথে বাসের ধাক্কা, প্রাণ গেল দুই পোশাকশ্রমিকের

>> জামালপুরে ঘরে মায়ের মরদেহ, পাশের কক্ষে তালাবদ্ধ দুই শিশু উদ্ধার

>> প্রথম স্ত্রীকে তালাকের শর্ত, মধুবালা–কমল আমরোহির পুরোনো সম্পর্ক নিয়ে নতুন আলোচনা

>> ইয়াবা সেবনে বাধা, একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ: আটক ২

>> কুয়েতে পাঠানো হয়নি ২০ টন উপহারের মাছ, এবার নিলামে

>> মাউন্ট ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে গেলেন বাবা, ৮ ঘণ্টা পর উদ্ধার

>> কলকাতার হোটেলে আগুন: আহম্মেদ বাবুর মরদেহ সাভারে, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্ত্রী

>> বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য সংগ্রহ করে চাঁদা দাবি, ডিবির হাতে গ্রেপ্তার ৪

আপনি পড়ছেন : জামালপুর

জামালপুরে ঘরে মায়ের মরদেহ, পাশের কক্ষে তালাবদ্ধ দুই শিশু উদ্ধার


Rabeya ২৩ আগস্ট ২০২৬, বিকাল ৪:৪৪



জামালপুরে ঘরে মায়ের মরদেহ, পাশের কক্ষে তালাবদ্ধ দুই শিশু উদ্ধার


জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাসার অন্য একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে তাঁর দুই শিশুসন্তানকে।

রোববার দুপুর ১২টার দিকে একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মরদেহ ও শিশু দুটিকে উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান শেরপুরের শ্রীবরদী উপজেলার সরকারদী গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে। তাঁর স্বামী মো. শাওন প্রায় এক বছর আগে মারা যান। তাঁদের সাত বছর বয়সী একটি মেয়ে ও পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস ধরে দুই সন্তানকে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন ইসরাত। তাঁর সঙ্গে কাউসার আহাম্মেদ নামে এক যুবকও থাকতেন। বাড়ির মালিকের কাছে কাউসার নিজেকে ইসরাতের স্বামী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। তিনি ব্যবসা করেন বলেও জানিয়েছিলেন।

তবে কাউসারের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, রোববার সকালে ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে দুই শিশু পথচারীদের কাছে পানি চাইছিল। বিষয়টি দেখে সন্দেহ হলে কয়েকজন বাসিন্দা ফ্ল্যাটটির সামনে গিয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলতে দেখেন।

পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ফ্ল্যাটের একটি কক্ষে বিছানার ওপর ইসরাত জাহানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশের কক্ষ থেকে তালাবদ্ধ অবস্থায় তাঁর দুই সন্তানকে উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতক কাউসার আহাম্মেদের সন্ধানে পুলিশ কাজ করছে।