রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

>> রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

>> জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

>> নভেম্বরের শেষ দিকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

আপনি পড়ছেন : চট্টগ্রাম

অটোরিকশার গ্যারেজে তৈরি হতো আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার রাজমিস্ত্রি ও চালক


Rabeya ১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪:৩৫



অটোরিকশার গ্যারেজে তৈরি হতো আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার রাজমিস্ত্রি ও চালক


চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয়ভাবে তৈরি পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০টি গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামাল হোসেন ও কবির আহমদ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, হাটহাজারীর সরকারহাট এলাকার একটি অটোরিকশার গ্যারেজে গোপনে এসব অস্ত্র তৈরি করা হতো। গ্যারেজের এক কর্মী ওসমান অস্ত্র তৈরির কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। পরে তৈরি করা অস্ত্র জামাল ও কবিরের মাধ্যমে বিক্রি করা হতো।

পুলিশ আরও জানায়, গ্যারেজের মালিক বিদেশে থাকায় ওসমানই দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করছিলেন। তাঁর নেতৃত্বেই সেখানে গোপনে অস্ত্র তৈরি হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, অস্ত্রের ক্রেতা সেজে জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁরা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে অস্ত্র বিক্রির কথা জানিয়েছিলেন। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, পরিচয় গোপন রেখে অস্ত্র বিক্রির মাধ্যমে তাঁরা দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।