শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

>> ব্যালন ডি’অর ভোটে মেসির সেরা তিনে আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা

>> শ্রমিক অসন্তোষে আশুলিয়ার ১১ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

>> ৯ গুলিবিদ্ধ হওয়ার দাবি করে মামলা, হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ

>> ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ

>> রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর অনুমোদন

>> মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

>> ড. ইউনূস তিন-চার প্রজন্ম নষ্ট করে দিয়েছেন: ফজলুর রহমান

>> পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল

>> নির্বাচনে হারলে ফলাফল মেনে নেবেন তো ট্রাম্প?

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত


Rabeya ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৯



চট্টগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত


চট্টগ্রামের লোহাগাড়ায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘির দক্ষিণ পাড়ের সায়েরপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফিরোজ আহমেদ ওরফে তৌহিদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪)। তাঁদের দুজনের বাড়িই চাঁদপুরের কচুয়া উপজেলায়। ফিরোজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালা উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার সময় হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে ফিরোজের মরদেহ উদ্ধার করে এবং আহত মাহীকে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, হাসপাতালে নেওয়ার পর মাহী পাটোয়ারীর মৃত্যু হয়। তাঁর মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।