সোমবার, অক্টোবর ১২, ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ

>> ফরিদপুরে বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি, ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা

>> মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন

>> রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনের ১০ দিনের রিমান্ড আবেদন

>> আলমডাঙ্গায় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, জরিমানা ১৩ হাজার টাকা

>> জুয়েল হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখাল আদালত

>> নভেম্বরের শেষ দিকে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা

>> মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

আপনি পড়ছেন : চট্টগ্রাম

গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেল আটকে যুবককে কুপিয়ে হত্যা


Rabeya ৩১ আগস্ট ২০২৬, দুপুর ২:০০



গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেল আটকে যুবককে কুপিয়ে হত্যা


চট্টগ্রামের সাতকানিয়ায় গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাহেদুল ইসলাম ‘পিচ্চি জাহেদ’ নামে পরিচিত ছিলেন। চলতি বছর চট্টগ্রাম নগর পুলিশের করা ৩৩০ জন দুষ্কৃতকারীর তালিকায় তাঁর নাম এক নম্বরে ছিল। তাঁর বাড়ি পুরানগড় ইউনিয়নের পাঁচঘরিয়াপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহেদুল। তাঁর পেছনে ওয়াহিদ নামে এক বন্ধু ছিলেন। ফরিদ সওদাগরের দোকানের কাছে ছয়-সাতজন ব্যক্তি সড়কে গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেলটির গতিরোধ করেন। এরপর জাহেদুলকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁরা পালিয়ে যান। হামলায় ওয়াহিদও আহত হন।

স্থানীয়রা জাহেদুলকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আহত ওয়াহিদ আশঙ্কামুক্ত রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন জাহেদুল। পরে জামিনে কারাগার থেকে মুক্তি পান তিনি। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর জাহেদুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।