মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গলাচিপায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের নামে স্লোগান, তদন্ত কমিটি

>> মিরপুর বিআরটিএতে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, হয়রানি ও চাঁদাবাজির দাবি

>> তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল, আদালত থেকে বের হয়ে যা বললেন

>> বাকলিয়ায় সংঘর্ষের নেপথ্যে মাদক ও আধিপত্যের দ্বন্দ্ব

>> ট্র্যাকিংয়ে গিয়ে পথ হারাচ্ছেন পর্যটকেরা, কাপ্তাইয়ের সীতাপাহাড়ে প্রবেশে নিষেধাজ্ঞা

>> ভাঙা কক্ষেই টিকা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাভাবিক হওয়ার চেষ্টা রাড্ডা সেন্টারে

>> যখন সময় হবে, প্রধানমন্ত্রীর ভারত সফর হবে: দীনেশ ত্রিবেদী

>> ইটভাটায় ডেকে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ, ৪ বন্ধুর বিরুদ্ধে মামলা

>> নতুন গণভোট নিয়ে সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

>> রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল আবার রিমান্ডে

আপনি পড়ছেন : জামালপুর

ছাগলকে কামড় দেওয়ার ঘটনায় কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে ক্ষোভ


৩১ জুলাই ২০২৬, বিকাল ৪:৫১



ছাগলকে কামড় দেওয়ার ঘটনায় কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ছড়িয়ে ক্ষোভ

জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি কুকুরকে গলায় দড়ি বেঁধে গাছে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও প্রাণীপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মাহমুদপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে কয়েক দিন আগে ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, একটি ছাগলকে কামড় দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় এক ব্যক্তি কুকুরটিকে গাছে ঝুলিয়ে হত্যা করেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে লিখিত অঙ্গীকার দেন। ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

মেলান্দহ থানার পুলিশ জানিয়েছে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অনুরোধে পুলিশ ঘটনাস্থলে সহযোগিতা করে। পরে অভিযুক্ত ব্যক্তিকে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে স্থানীয়দের একটি অংশের দাবি, কুকুরটি এর আগেও গৃহপালিত প্রাণীর ওপর আক্রমণ করেছিল। তবে প্রাণী অধিকারকর্মীরা বলছেন, কোনো প্রাণী ক্ষতি করলেও তাকে নির্যাতন বা হত্যা করা আইনসম্মত ও মানবিক কোনো সমাধান নয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।