সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা, সব পদ থেকে অব্যাহতি

>> চোরাই সিএনজি বাণিজ্যে বিপুল সম্পদের অভিযোগ, মগবাজারের নান্টুকে ঘিরে নানা প্রশ্ন

>> সরিষাবাড়ীতে গরু চুরিতে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে জখম, আহত আরও একজন

>> আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তেহরানে বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা

>> বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

>> বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে অর্থ লোপাটের অভিযোগ, মোশারফকে ঘিরে প্রশ্ন

>> প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ, হানিট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

>> সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৪ হাজার গ্রেপ্তার

>> আসিফ আকবরের গাড়িতে গুলি, মামলা হলেও শনাক্ত হয়নি হামলাকারী

>> আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ, তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপনি পড়ছেন : জামালপুর

বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা, সব পদ থেকে অব্যাহতি


Sifat Islam Sohag ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৫:০১



বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা, সব পদ থেকে অব্যাহতি


জামালপুর প্রতিনিধি

জামালপুরে ২১৭ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান উদয়কে সাংগঠনিক পদসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নেয়।

উদয় বকশীগঞ্জ উপজেলার ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক বায়োজিদ আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, রোববার দুপুরে আমানুল্লাহ আমান উদয়কে আরও চারজনের সঙ্গে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁদের কাছ থেকে ২১৭ বোতল বিদেশি মদ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।