সোমবার, অক্টোবর ৫, ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক পরেছি’—এএসআইয়ের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> ‘না পারলে বলে দিন, আমরা পারছি না’—সরকারকে গোলাম পরওয়ার

>> শেখ হাসিনাকে ফেরাতে সেনাবাহিনীতে প্রস্তুতি

>> কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, বিএনপিকে দায়ী করলেন নাহিদ ইসলাম

>> রেমিট্যান্সের বড় উৎস মধ্যপ্রাচ্য, তবু আরবি ভাষা প্রশিক্ষণে অবহেলা কেন?

>> এলপিজির দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা, ১২ কেজির সিলিন্ডার ১,৮৩৭ টাকা

>> আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার এই হাল কেন?

>> সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই বাড়িতে হামলা-ভাঙচুর, আটক ২

>> ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে সেলিম উদ্দিন ও সাদিক কায়েমের নাম জানাল জামায়াত

>> ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

আপনি পড়ছেন : বিনোদন

গানে ফিরলেন কোরীয় তারকা সুজি


৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১২:০০
গানে ফিরলেন কোরীয় তারকা সুজি

অভিনেত্রী ও গায়িকা—দুই পরিচয়েই পরিচিতি পেয়েছেন কোরীয় তারকা সুজি। মাঝে বছর দুয়েক গান থেকে দূরে ছিলেন। শ্রোতাদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন এই কে–পপ গায়িকা।
প্রায় দুই বছর পর ‘কামব্যাক’ শিরোনামে নতুন একক গান নিয়ে ফিরছেন কে–পপ গার্ল গ্রুপ ‘মিস আ’-এর সাবেক গায়িকা। সুজির এজেন্সি ম্যানেজমেন্ট স্যুপের বরাতে কোরিয়া হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় গানটি প্রকাশিত হবে। এর আগে ২০২২ সালের অক্টোবরে ‘কেপ’ শিরোনামে একক গান প্রকাশ করেন সুজি। ২০২৩ সালের অক্টোবরে নেটফ্লিক্সের ‘ডুনা’ সিরিজের ‘অরডিনারি ডেজ’ ও ‘আন্ডারকভার’ গানে কণ্ঠ দেন। গানের পাশাপাশি আলোচিত এই সিরিজে অবসর নেওয়া এক কে–পপ আইডলের চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।
প্রকাশের অপেক্ষায় থাকা ‘কামব্যাক’ প্রযোজনা করছেন কাং হিয়োন মিন, যিনি এর আগে সুজির ‘স্যাটেলাইট’ ও ‘কেপ’ গানও প্রযোজনা করেছেন। ২০১০ সাল থেকে মিস আ গ্রুপের সঙ্গে যাত্রা করেন তিনি। গায়িকা পরিচিতি পেতে শুরুর পরই নায়িকা হিসেবেও নাম লেখান।
২০১১ সালে টিভি সিরিজ ‘ড্রিম হাই’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে সুজির। এরপর ‘ভ্যাগাবন্ড’, ‘স্টার্টআপ’সহ বেশ কয়েকটি সিরিজে দেখা গেছে তাঁকে। ২০১২ সালে ‘আর্কিটেকচার ১০১’ দিয়ে চলচ্চিত্রেও নাম লেখান সুজি।

[
[