মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> পুরো সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

>> হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

>> বেক্সিমকোর শ্রমিকদের জীবনে অনিশ্চয়তা, কেউ চা বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন অটোরিকশা

>> মহাকাশযুদ্ধের প্রস্তুতি বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

>> ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে স্বজনদের মৃত্যুর দাবি

>> রাজস্থানে স্থানীয় নির্বাচনে বিজেপির কোনোরকমে ‘মুখরক্ষা’

>> এইডস-যক্ষ্মা-ম্যালেরিয়া প্রতিরোধে ৪ হাজার ৩৯ কোটি টাকার প্রকল্প

>> চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক রিমান্ডে

>> ২৮ বছরেও সংযোগ সড়ক হয়নি, অচল বুড়িচংয়ের সেতু

>> পাটের আঁশে লাভের আশা, ভালো ফলনে খুশি সাতক্ষীরার কৃষকেরা

আপনি পড়ছেন : বিনোদন

ভালোবাসা দিবসে জিসুর অ্যালবাম

ভালোবাসা দিবসে জিসুর অ্যালবাম


১৯ জানুয়ারি ২০২৫, রাত ১২:০০
ভালোবাসা দিবসে জিসুর অ্যালবাম
জিসু

ভালোবাসা দিবসে নতুন অ্যালবাম নিয়ে আসছেন ব্ল্যাকপিংক তারকা জিসু। তবে অ্যালবামের নাম এখনো জানানো হয়নি। খবর দ্য কোরিয়া হেরাল্ডের জিসুর এজেন্সি ব্লিসু এন্টারটেইমেন্ট মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি জিসুর দ্বিতীয় একক অ্যালবামটি প্রকাশিত হবে। ২০২৩ সালের মার্চে ‘ফ্লাওয়ার’ গান দিয়ে একক ক্যারিয়ারে যাত্রা করেছেন এই ব্ল্যাকপিংক তারকা। একই মাসে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’। প্রায় দুই বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। নিজস্ব রেকর্ড লেবেল ব্লিসু এন্টারটেইনমেন্ট থেকেও এটি প্রথম কোনো অ্যালবাম। এর আগে ওয়াইজি এন্টারটেইনমেন্ট থেকে বেরিয়ে লেবেলটি গড়েছেন জিসু।
জিসুর প্রথম একক গান ‘ফ্লাওয়ার’ ইউকে অফিশিয়াল সিঙ্গেলস চার্টে ৩৮ নম্বরে ছিল। আইটিউনসে বিশ্বের ৫৭ দেশে শীর্ষ স্থানে ও স্পটিফাইয়ের বৈশ্বিক তালিকার ষষ্ঠ অবস্থানে ছিল।
গানের পাশাপাশি অভিনয়েও নিজেকে মেলে ধরছেন জিসু। ‘নিউটোপিয়া’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এর আগে ‘স্লোড্রপ’ নামে একটি ড্রামা সিরিজেও অভিনয় করেছেন।
২০১৬ সাল থেকে ব্ল্যাকপিংকের সঙ্গে রয়েছেন জিসু। এ বছরের শেষভাগে তাঁর ব্ল্যাকপিংকে ফেরার কথা রয়েছে।

[
[