বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ১০ম গ্রেডের বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

আপনি পড়ছেন : অর্থনীতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বাতিল


২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৩:২৫



ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বাতিল


ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ করতে ১০৩টি প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করেছে মৎস্য অধিদপ্তর। এ সিদ্ধান্তের ফলে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ইলিশ আমদানির কার্যক্রম আপাতত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

গত ২২ সেপ্টেম্বর মৎস্য অধিদপ্তর থেকে চিঠি দিয়ে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থার মাধ্যমে ইস্যু করা ১০৩টি আমদানিকারক প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেদ কনক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে আমদানির জন্য আগে অনুমোদন দেওয়া ইলিশের অনাপত্তিপত্রগুলো বাতিল করা হয়েছে।

যশোর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন জানান, ইলিশ আমদানির অনুমতি পাওয়া ১০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টি প্রতিষ্ঠানের চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে আসার কথা ছিল। অন্য প্রতিষ্ঠানগুলোর চালান চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্দর ও রুট দিয়ে আসার কথা ছিল। ২২ সেপ্টেম্বর এ বিষয়ে নির্দেশনার চিঠি যশোর মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে পৌঁছায়।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৫৩ মেট্রিক টন ইলিশ আমদানি হয়েছে। তবে ১০৩টি প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বাতিলের সিদ্ধান্তের পর আপাতত এই আমদানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।