বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

>> ১০ম গ্রেডের বিআরটিএ কর্মকর্তা ইকবালের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

>> বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু, কিশোরের জামিন নামঞ্জুর

>> ধানমন্ডিতে বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় যুবক আটক

>> টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

>> বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারি, ভাইরাল ভিডিও

>> বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা

>> নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

>> রাস্তা বন্ধ থাকায় ঘর ভেঙে মরদেহ নিয়ে গেলেন এলাকাবাসী

>> নিরাপত্তার কারণে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার

আপনি পড়ছেন : অর্থনীতি

তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, কোন দিকে যাচ্ছে বাজার


Rabeya ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৫



তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে, কোন দিকে যাচ্ছে বাজার


বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে। বৃহস্পতিবার সকালে কিছুটা কমলেও ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলারের ওপরে রয়েছে। ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থা নিয়ে অনিশ্চয়তার কারণে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ হিসাবে, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৮ ডলারে নেমেছে। এর আগের দিন ব্রেন্টের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৮ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও বেড়ে ৯২ দশমিক ১৬ ডলারে উঠেছিল।

বিশ্লেষকদের মতে, ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই দামের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা রয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের চাপের কাছে আত্মসমর্পণ না করার কথা জানান। তাঁর বক্তব্যের পর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে এবং তেলের দামও ঊর্ধ্বমুখী হয়।

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র চাপ প্রত্যাহারের প্রাথমিক পদক্ষেপ নিলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ ধরনের খবরে তেলের দাম সাময়িকভাবে ১০০ ডলারের নিচেও নেমেছিল।

এখন বিশ্ববাজারের নজর মূলত ওয়াশিংটন ও তেহরানের আলোচনার দিকে। সংঘাত ও উত্তেজনা বাড়লে তেলের সরবরাহে ঝুঁকি বাড়তে পারে। আবার উত্তেজনা কমে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত হলে বাজারে দামের চাপ কিছুটা কমতে পারে।

বাংলাদেশে এর প্রভাব

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলার হলে, এক ব্যারেল ১৫৯ লিটার হিসেবে প্রতি লিটার অপরিশোধিত তেলের দাম প্রায় ৬৪ সেন্ট হয়। ডলারের দাম ১২৩ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৭৯ টাকা। তবে এর সঙ্গে পরিবহন, বিমা, বন্দর, পরিশোধন, সংরক্ষণ, বিতরণ ব্যয় এবং সরকারি শুল্ক-কর যুক্ত হয়।

বাংলাদেশের নিজস্ব তেল পরিশোধন সক্ষমতাও সীমিত। বছরে প্রায় ১৫ লাখ টন পরিশোধন করা সম্ভব হলেও দেশের প্রয়োজন মেটাতে প্রায় ৭০ লাখ টন তেল আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব দেশের জ্বালানি বাজারেও পড়তে পারে।