শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> নজরুলের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

>> সাভারে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

>> বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান

>> এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ, মেয়ের বিয়ের টাকা নিয়ে আর ফেরা হলো না ইসমাইলের

>> সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী: জহির উদ্দিন স্বপন

>> চুরির অভিযোগে দুই তরুণের মাথার চুল কেটে সড়কে ঘোরানোর অভিযোগ

>> পুকোভস্কিকে ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

>> আইনের ফাঁকফোকরে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না: আইজিপি

>> চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য উদযাপনে ‘সিলন আমার শহর’ আয়োজন

>> অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকিং খাতে চাকরি, নিয়োগ ১০০ জনের বেশি

আপনি পড়ছেন : শিক্ষা

নজরুলের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান


Rabeya ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৪



নজরুলের চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শনিবার টাঙ্গাইলের সখীপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস ও ‘নজরুলবর্ষ’ উপলক্ষে আয়োজিত ‘কাব্যে ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সখীপুরের পাহাড়কাঞ্চনপুর এলাকায় বীর উত্তম সুলতান মাহমুদ বিমানবাহিনী ঘাঁটিতে অবস্থিত বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। একই আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

আহমেদ আযম খান বলেন, নজরুলের কবিতা ও গানে অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রকাশ রয়েছে। ধর্ম, বর্ণ ও শ্রেণির বিভেদ ভুলে কবি মানবতার কথা বলেছেন। তাঁর সাহিত্য মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর পাশাপাশি শোষিত ও বঞ্চিত মানুষের পাশে থাকার অনুপ্রেরণা দেয়।

তিনি বলেন, বর্তমান সময়েও নজরুলের সাম্য ও অসাম্প্রদায়িকতার আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। বাঙালির মুক্তি ও মানবতার সংগ্রামে কাজী নজরুল ইসলাম অনন্য এক প্রতীক। তাঁর আদর্শ ধারণ করে সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মন্ত্রী নতুন প্রজন্মকে নজরুলের মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হয়। পরে কবির লেখা গান ও কবিতা পরিবেশন করেন শিক্ষার্থীরা।

আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের ৪১ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এয়ার কমডোর মো. মাহামুদুর হাসান। এ ছাড়া বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান।