কারিগরি শিক্ষা অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের শাখা-৪-এ ১৭তম গ্রেডের ‘ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট’ পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩০ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে সিভিল বিভাগে দুজন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে দুজন এবং কম্পিউটার বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
পদের তথ্য:
প্রতিষ্ঠান: কারিগরি শিক্ষা অধিদপ্তর, শাখা-৪
পদ: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট
মোট পদ: ৫টি
সিভিল: ২টি
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স: ২টি
কম্পিউটার: ১টি
গ্রেড: ১৭তম
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা
যোগ্যতা, বয়সসীমা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তির বিস্তারিত নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।